বর্তমানে অনলাইন বাড়িতে বসে টাকা কামানোর কিছু উপায় যেগুলি কার্যকরী

 বর্তমান সময়ে টাকা কামানো খুব মুশকিল হয়ে দাঁড়িয়েছে। অত্যধিক জনসংখ্যা বৃদ্ধির জন্য বর্তমান সময়ে মানুষদের টাকা কামাতে খুবই অসুবিধা হচ্ছে। কিন্তু যদি আপনার জানা থেকে সঠিক পদ্ধতি যে কিভাবে টাকা কামাতে হয় তাও ঘরে বসে মোবাইল থেকে তাহলে আপনি অনায়াসেই মোবাইল থেকে টাকা কামাতে পারেন যেগুলি আজকে আমি আপনাদেরকে বলবো। উক্ত উপায় গুলি নিম্নে দেওয়া হলো:

Images

1. ইউটিউব: আমি দেখেছি বর্তমানে সময়ে অনেক মানুষ ইউটিউব থেকে টাকা কামাচ্ছে যারা হয়তো কন্টেন্টের খুব বেশি আইডিয়া রাখে না তারাও অনায়াসেই ৩০ থেকে ৪০ হাজার টাকা মাসেই কামিয়ে নিচ্ছে। কিন্তু অনেকে বুঝতে পারে না যে কিভাবে ইউটিউব থেকে টাকা কামাতে হয়।

বর্তমান সময়ে এয়াই(AI) আমাদের সব কাজ করে দিতে পারে বিভিন্ন ধরনের (AI) এই মুহূর্তে উপস্থিত হয়েছে ইন্টারনেটে যেমন: চ্যাট জিপি টি , নোসেন এ আই আরো অনেক কিছু। ইউটিউবে এন্টারটেইনমেন্টের কনটেন্ট বানিয়ে অনেকেই মাসিক কুড়ি থেকে ত্রিশ হাজার টাকা অনায়াসেই কামিয়ে ফেলছে.

অনেক মানুষ রয়েছেন যারা বুঝে উঠতে পারেন না যে কিভাবে ইউটিউব থেকে টাকা কমাতে হয়। তা আমি আজকে আপনাদের বলবো।

তার জন্য আপনাকে সবার প্রথমে একটা youtube চ্যানেল ক্রিয়েট করতে হবে এবং তার নাম দিতে হবে।
নামটা দেখেশুনে আপনাকে দিতে হবে সেটা শুনতে খুব ভাল লাগে। তারপর চ্যানেলের লোগো আপলোড করতে হবে চ্যানেলের থাম্নেল আপলোড করতে হবে।

এরপর, আপনার যে ধরনের ভিডিও পছন্দ সেই ধরনের ভিডিও আপলোড করতে বা আপনার যেই ধরনের কনটেন্ট এ ইন্টারেস্ট রয়েছে তা আপনি তৈরি করে আপলোড করতে পারেন। ভিডিও তৈরি করার জন্য অনেক ধরনের অ্যাপ (APP) রয়েছে প্লেস্টোরে যেমন ধরুন ইনশট, ভিএন অ্যাপ, কাইনমাস্টার ইত্যাদি এই ধরনের অ্যাপস গুলি থেকে আপনি অনায়াসেই খুব সহজেই সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে নিতে পারেন। তাও কম সময়ের মধ্যে।

তবে এই কাজটি খুবই ধৈর্য নির্ভর এবং আপনাকে আপনার কাজে সর্বদা সংযত এবং ধৈর্যতার সঙ্গে কাজ করতে হবে। না হলে youtube এ সাকসেস পাওয়া বা সফলতা পাওয়া খুবই মুশকিল হবে। আমি আমার বর্তমান দিনে ইউটিউব থেকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা অনায়াসে কামিয়ে ফেলি। যদি আপনিও চান তাহলে আজ থেকেই আস্তে আস্তে কাজ করতে শুরু করে দিন youtube এ এবং ধৈর্য রাখুন নিজের কাজে.

2. Facebook: ফেসবুকে বর্তমান সময়ে অনেক মানুষ তাদের এন্টারটেইনমেন্ট, খবর, হাসির ভিডিও, ডান্স,গান করা, ইত্যাদি ভিডিও আপলোড করে প্রচুর টাকা মাইনে  কামাচ্ছে, আপনিও পারেন এইখানে কাজ করতে। একদম youtube এর মতনই আপনাকে যেকোনো ভিডিও এডিটিং অ্যাপ ব্যবহার করতে হবে এবং ভিডিও বানিয়ে সেটাকে ফেসবুকে যে আপলোড করতে হবে।

ফেসবুকে ভিডিও আপলোড করার জন্য আপনাকে সবার প্রথমে ফেসবুকে একটি আপনার পেজ বানিয়ে নিতে হবে। সেই পেজের একটি ভালো নাম দিতে হবে আর সেখানে নিজের চ্যানেলের লোগো এবং থামনেল আপলোড করতে হবে এবং প্রতিদিন আপনাকে তিন থেকে পাঁচটা শর্টস অথবা একটা লং ভিডিও আপলোড করতে হবে এখানে কাজ করা একদমই ইউটিউবের মতোই।

আমি অনেক ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের দেখেছি যারা মাইনে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা অনায়াসে কামিয়ে ফেলে। এতে বিভিন্ন ধরনের ক্যাটাগরি বা বিভাগ রয়েছে  যার মধ্যে আপনি একটি বেছে নিতে পারেন যেমন মুভি রিলেটেড, প্রাণী বিষয়ক, মোবাইল রিভিউ, রাজনীতি বিষয়ক, ইত্যাদি ধরনের ভিডিও আপলোড করতে পারেন।

ফেসবুক থেকে টাকা কামাতে হলে আপনাকে আগে প্রতিদিন আপনার ভিডিওগুলি আপলোড করতে হবে এবং পরে সেই পেজটি মনিটাইজ হয়ে গেলে আপনি সেখান থেকে অনায়াসে টাকা কামাতে পারেন এখানেও কাজ করার জন্য আপনার ধৈর্য এবং সংযত থাকার সঙ্গে দৃঢ়তার প্রয়োজন রয়েছে।

3. ফ্রিল্যান্সিং: অনেক মানুষ রয়েছেন যারা ফাইবার, আপওয়ারক, ফ্রিল্যান্সার ডট কম, ইত্যাদি সাইটে ভিডিও এডিটিং, কনটেন্ট রাইটিং, ফটো এডিটিং, এনএফটি(NFT) মেকিং, থাম্নেল মেকিং ইত্যাদি বিভিন্ন ধরনের কাজ করে মাসিক ৩০ থেকে ৪০ হাজার টাকা মাসিক কামিয়ে ফেলছে।

আপনার মধ্যে যদি কোন প্রতিভা(skills)থাকে বা আপনি যদি ফটো এডিটিং, ভিডিও এডিটিং ইত্যাদি কাজগুলি করতে ভালোবাসেন তাহলে আপনি এই ধরনের ওয়েবসাইটগুলিতে গিয়ে নিজের প্রোফাইল তৈরি করুন এবং মাসিক ৩০ থেকে ৪০ হাজার টাকা মাসিক কামিয়ে ফেলতে পারেন।

4. ইনস্টাগ্রাম: ইনস্টাগ্রাম থেকেও অনেক মানুষ টাকা কামাতে পাচ্ছেন। যদি আপনি একজন মেয়ে হয়ে থাকেন আপনি যদি বুঝতে না পারেন যে কিভাবে মোবাইল থেকে ঘরে বসে টাকা কামাতে হয় তাহলে আপনি আপনার যা বিষয়ে জ্ঞান রয়েছে তাই আপনি ইনস্টাগ্রামে গিয়ে আপলোড করতে পারেন বা ধরুন আপনি দেখতে খুবই সুন্দর সেই বিষয়ে আপনি আপলোড করতে পারেন অর্থাৎ কোন মেকআপ বিষয়ক বা বিউটি পার্লার বিষয় ইত্যাদ।

5. ব্লগার: বর্তমান সময়ে অনলাইন থেকে টাকা কামানো খুব সহজ যদি সঠিক উপায় জানা থাকে। অনলাইন টাকা কামানোর কোন সীমা থাকে না এখানে আপনি যেমন কাজ করবেন ঠিক তেমনি টাকা পাবেন তা সে হাজারই হোক বা লাখেই হোক বা কোটিতে।

তবে এখানে আপনাকে আপনার ধৈর্য্যতা রাখতে হবে, এবং সঠিক পদ্ধতি অবলম্বন করতে হবে। অনলাইন টাকা কমানোর অনেক উপায় রয়েছে যার মধ্যে একটি হলো ব্লগার।এখানে আপনাকে আপনার একটি ওয়েবসাইট বানাতে হবে আর তাতে আর্টিকেল লিখতে হবে।

এর সাহায্য অনেক ব্লগার দুই থেকে তিন লক্ষ টাকা মাসিক কামাচ্ছে।ওয়েবসাইট তৈরী করার জন্য দুটি প্লাটফরম ভালো। এক ব্লগার ,দুই ওয়ার্ডপ্রেস |

এছাড়াও দেখবেন ইউটিউবে অনেকে শর্ট ভ্লগিং করেছে সেই শর্ট ভ্লগিংও আপনি এই মোবাইল থেকে করতে পারেন। এখান থেকে টাকা কামানো খুবই সহজ কিন্তু এখানে আপনি গুগল এডসেন্সে মনিটাইজ করে টাকা কামাতে পারবেন না তার কোন উপায় ইনস্টাগ্রাম দেয়নি আপনি এখানে কেবলমাত্র পেইড প্রমোশন থেকে টাকা কামাতে পারেন। বর্তমান সময়ে ইনস্টাগ্রাম যদিও অনেককে মনিটাইজ করার জন্য দিয়েছে কিন্তু খুবই কম ব্যক্তিদের এটি দেয়া হয়েছে।

এখান থেকে টাকা কামাতে হলে আপনাকে সবার প্রথমে সেখানে একটি আপনার অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং সেই প্রোফাইলের নাম দিতে হবে, প্রোফাইলের নাম যেন খুবই সুন্দর হয়। আপনি যা হোক নাম দিয়ে দিলে চলবে না। প্রোফাইলের লোগো দিবেন এবং থাম্বনেল দিবেন আর সেটাকে বা সেই প্রোফাইল টিকে প্রফেশনাল মোডে সুইচ করবেন।

উপসংহার: উপরোক্ত বলা চারটি উপায় কার্যকরী এবং লাভজনক কিন্তু অনেক মানুষ রয়েছেন যারা সংযত থাকে না, যারা ধৈর্য ধরে না যারা দৃঢ়তার সঙ্গে কাজ করে না, তাদের পক্ষে এই ধরনের কাজ করা সম্ভব নয় বা তাদের জন্য অনলাইন থেকে পয়সা কামানো খুবই কঠিন। কিন্তু যদি আপনার মধ্যে ধৈর্য্যতা থাকে তাহলে আপনি এখান থেকে টাকা কামাতে পারবেন।
হয়তো প্রথম প্রথম আপনাকে ছয় থেকে সাত মাস কোনো রেজাল্ট আপনি দেখতে পাবেন না, কিন্তু যদি আপনি সংযততার সঙ্গে প্রতিদিন কাজ করতে থাকেন তাহলে রেজাল্ট আপনি একদিন দেখতে পাবেন।

কিছু কিছু মানুষ আছে যারা চ্যানেল তো বানিয়ে নেন বা প্রোফাইল তো বানিয়ে নেন কিন্তু একটা বা দুটো ভিডিও আপলোড করার পরই আপনারা রেজাল্টের জন্য বসে থাকেন বা ইউটিউব থেকে কিভাবে টাকা কামাতে হয় তার দু তিনটে ভিডিও ইউটিউবে দেখার পর বা কারো কাছ থেকে শুনে এবং এই ধরনের গুগল এ পেজগুলি পড়ে আপনারা ভাবেন যে আজই ভিডিও ছাড়বেন আর কালই আপনি লাখপতি হয়ে যাবেন। কিন্তু আসলে এরকম নয়, আপনাকে ধৈর্যতার সঙ্গে প্রতিদিন কাজ করতে হবে এবং তারপরে আপনি রেজাল্ট দেখতে পাবেন।

কিছু কিছু মানুষ রয়েছেন যারা অপ্রত্যাশিত ভাবনা ভেবে থাকে যেমন ইউটিউব থেকে প্রচুর টাকা কামানো যায় এক কোটি, তিন কোটি, আসলে এরকম নয়। আপনি যেমন কাজ করবেন তেমনি টাকা আপনি এখান থেকে পাবেন এবং তেমনি রেজাল্ট দেখতে পাবেন। আজ আপনি একটি ভিডিও আপলোড করলেন কাল আপনি কোন রেজাল্ট দেখতে পাবেন না। কিন্তু এই ভাবেই যদি আপনি প্রতিদিন 2 থেকে 5টি ভিডিও আপলোড করতে থাকেন, তাহলে সফলতা একদিন আপনার কাছে আসবেই এবং আপনিও অনলাইন আপনার মোবাইল থেকে ঘর বসে টাকা কামাতে পারবেন।
ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ